সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুলবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

মোঃমোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)কুড়িগ্রাম,প্রতিনিধি  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি কাগজে-কলমে আছে, দখলে নেই!কোলম মতি শিক্ষার্থীরা বঞ্চিত লেখা পড়ার সুন্দর পরিবেশ হতে।নেই খেলার মাঠ ও চলাচলের প্রশস্ত রাস্তা ।

অথচ বিদ্যালয়ের জমির দলিল মোতাবেক বেশির ভাগ জমিই বেদখল হয়ে আছে। বেদখল হওয়া জমি উদ্ধারে প্রয়োজন যথাযথ পদক্ষেপ।সেই প্রত্যাশায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর বড়লই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধারের দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন বিদ্যালয়টির ছাত্র-ছাত্রী,শিক্ষক -শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আজ ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঁঙ্গনে অনু্ষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক, কল্পনা রাণী রায়,সহকারী শিক্ষক,শিপুল হক ব্যাপারী,অভিভাবক,এরশাদুল হক।

তারা বলেন- দলিল মোতাবেক বিদ্যালয়টির মোট জমি ৫৭ শতক।তবে বর্তমানে বিদ্যালয়ের দখলে আছে মাত্র ২৩ শতক। বাকি জমি বেদখল অবস্হায় আছে। বেদখল হওয়া জমি উদ্ধারে যথাযথ ব্যবস্া গ্রহনের দাবি জানান বক্তাগন।