শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ট্রেনের বগি থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকা থেকে ফেরা তিতাস কমিউটার ট্রেনের একটি বগি থেকে অজ্ঞাত (৩০)যুবকের লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার রাতে স্টেশনে ট্রেন থামার পর যাত্রীরা নেমে গেলে বগিগুলো পরিষ্কারের জন্য কাজ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা।

এ সময় একটি বগিতে বড় আকারের একটি বাক্স পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। আর সেই বাক্স খুলে স্তব্ধ হয়ে যান তারা। সেখানে রয়েছে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফেরা তিতাস কমিউটার ট্রেনটিতে সর্বশেষ গন্তব্য আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে থামে। যাত্রীরা সবাই ট্রেন থেকে নেমে পড়ছিলেন। এর পর পরই পরিচ্ছন্নতা কর্মীরা ট্রেনের ‘ঘ’ বগির ভেতরে একটি বাক্স দেখতে পায়। বাক্সটি খুলে এর ভেতরে রশি দিয়ে হাত-পা বাঁধা এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে কোনো এক জায়গায় যুবককে হত্যার পর বাক্স বন্দি করে লাশটি ট্রেনে উঠিয়ে দিয়েছে ঘাতকরা। লাশটি রেলওয়ে থানায় রাখা আছে।