শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত, মোট ১৭

ডেক্সরিপোর্ট  দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ১৭ জন কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ১৪ জনে।

বৃহস্পতিবার দুপুরের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ করোনাভাইরাস নিয়ে সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কভিড-১৯ ভাইরাতে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় এবং এ পর্যন্ত একজন ব্যক্তি মারা গেছেন।

তিনি বলেন, নতুন করে যে তিন জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন তরুণী, যার বয়স ২২ বছর। ৬৫ বছর বয়সী একজন পুরুষ ও ৩২ বছর বয়সী এক যুবক রয়েছেন। তারা ইতালিফেরত ব্যক্তির সংস্পর্ষে এসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্ত তিনজনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আর তারা একই পরিবারের সদস্য বলে জানান ডা. আজাদ।

এ ঘটনাকে খুবই উদ্বেগের আখ্যায়িত করে এই অধ্যাপক বলেন, আক্রান্ত নারীর মধ্যে এখনও কোনো লক্ষণ নেই। মৃদু লক্ষণ দেখেই তাকে পরীক্ষা করা হয়েছে। এখন তিনি কোয়ারেন্টাইনে আছেন।

আক্রান্ত দুই পুরুষের শরীরে জ্বর আছে জানিয়ে তিনি বলেন, তারা এখন হাসপাতালে।