বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০০
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

জুলাই থেকে আসছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট

ডেক্সরিপোর্ট:চলতি বছরের জুলাই থেকে চালু করা হবে ই–পাসপোর্ট। আর এ বছরই পাসপোর্টের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে।বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় জানিয়েছে- ২০১৯ সালের জুলাই মাস থেকেই ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ইস্যু করা হবে। এতে মানুষের ভোগান্তি কমবে।

তিনি আরও জানান, বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে পাসপোর্ট ইস্যু ও নবায়ন কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ করে কমিটি।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার উদ্যোগ নিলেও আমলাতান্ত্রিক জটিলতায় এখনও তা আলোর মুখ দেখেনি। প্রবাসী বাংলাদেশিদের সুবিধাসহ নানা কারণে বিভিন্ন মহল থেকে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি একাধিকবার বৈঠকেও বসে।

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ২০২০ সালে ‘মুজিব বর্ষ’ পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। ‘মুজিব বর্ষ’ পালনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত আন্তর্জাতিক যোগাযোগ কমিটির সিদ্ধান্তগুলো স্থায়ী কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। এছাড়া গৃহীত কর্মসূচি চূড়ান্ত করে সুষ্ঠুভাবে শেষ করার জন্য সাব-কমিটি গঠন এবং সম্ভাব্য বাজেট প্রণয়নের সুপারিশ করা হয়।

বৈঠক শেষে ফারুক খান সাংবাদিকদের বলেন, বৈঠকে দূতাবাস সম্পর্কে কিছু অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী কিছু অভিযোগের বিষয় স্বীকার করে বলেছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। কমিটি প্রবাসে শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার করা এবং লোকবলসংকট মোকাবিলায় প্রযুক্তির সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে।

তিনি বলেন, কমিটি বলেছে, বিদেশ মানেই পররাষ্ট্র মন্ত্রণালয়। যেকোনো অভিযোগের বিষয়ে দূতাবাসকে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে স্বরাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল ।