সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঢাকা-১০ আসনে শফিউল ইসলাম মহিউদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত

ডেক্সরিপোর্ট  ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১১৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৫৯৫৫।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রবিউল আলম (ধানের শীষ) মোট ভোট পেয়েছেন ৮১৭। নির্বাচনে ভোট পড়েছে ৫.২৮ শতাংশ।

শনিবার (২১ মার্চ) ভোট গণনা শেষে রাতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারিভাবে ঘোষিত ফলে প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মোহাম্মদ আব্দুর রহীম (বাঘ প্রতীকে) ভোট পেয়েছেন ৬৩টি। মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন) ভোট পেয়েছেন ১৫টি। বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান (ডাব) ভোট পেয়েছেন ১৮টি। জাতীয় পার্টির হাজী মো. শাহ্জাহান (লাঙ্গল) ভোট পেয়েছেন ৯৭টি।