সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সৌদিতে নতুন করে ৪৮ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট ৩৯২ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। তবে সৌদিতে করোনা আক্রান্তদের ৩৩ শতাংশই যে ভুলে আক্রান্ত সেকথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

রোববার (২২ মার্চ) এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছেন আল আরাবিয়াহ। প্রতিবেদনটিতে বলা হয়েছে সৌদি আরবে ৩৩ শতাংশ করোনাভাইরাস সংক্রমণের জন্য দায়ী বিভিন্ন সামাজিক সমাবেশ ও অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে, বিয়ে, দাফনানুষ্ঠান ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।

কাজেই নিজেদের, পরিবার ও সমাজকে সুরক্ষায় সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে বর্তমানে সাত হাজার ৬৭ জন কোয়ারেন্টিনে রয়েছেন।