শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বুধবার থেকে খুলনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ সব দূরপাল্লার রুটে বুধবার (২৫ মার্চ) সকাল থেকে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতির যৌথ সিদ্ধান্তে খুলনা থেকে বুধবার থেকে ঢাকাসহ দূরপাল্লার সব বাস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে খুলনার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী বলেন, করোনা ভাইরাসের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে বলে জানান তিনি।