শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১৯ জেলের কারাদন্ড

তজুমদ্দিন(ভোলা)সংবাদদাতা  ভোলার তজুমদ্দিনে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২১ জেলেকে আটক করেছে প্রশাসন। এসময় ১০ হাজার মিটার জাল ও ২টি নৌকা জব্দ করা হয়। আটককৃত ২১ জেলের মধ্যে ১৯ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

থানা অফিসার ইনজার্চ এস এম জিয়াউল হক জানান, রবিবার দিবাগত রাত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম ও মৎস্য অফিসার আমির হোসেন নেতৃত্বে পুলিশ ও কোষ্টগার্ড মেঘনার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালান।

এসময় তজুমদ্দিন ও বোরহানউদ্দিনের মেঘনা মোহনায় মাছ ধরার অবস্থায় দুটি নৌকা ও ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ২১ জেলেকে আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃত জেলে মোসলে উদ্দিন (২৯), ইসমাইল (৩২), জামাল (২৪), ফরহাদ হোসেন (২০), মালেক (৩০), জিয়াউদ্দিন (২৭), রুহুল আমিন (৩৫), মোঃ ইব্রাহিম (৩৫), হেলাল (২৪), সুজন (২০), হাবিবুল বাশার (২৫), খোকন (৩২), রাছেল (২১), আল-আমিন (২০), হুমায়ুন (২০), সিরাজ (৩৫), মোস্তাফিজ (২৫), মোঃ জামাল উদ্দিন (২৮), জামাল (৩০) প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশ্রাফুল ইসলাম। এদিকে বয়স কম হওয়ায় রাজিব (১২) ও সজিব (৯) কে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।

আটকৃতরা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, আটককৃত ১০ হাজার মিটার জাল রাতেই পুড়ে ধ্বংস করা হয় এবং নৌকা ২টি প্রশাসনে হেফাজতে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার ২ মাস যাতে কেউ নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।