শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সংক্রমণরোধে পিরোজপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণরোধে পিরোজপুরে জেলা প্রশাসকের উদ্যোগে দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) জেলা প্রশাসকের উদ্যোগে এ নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলাব্যাপী মাইকিং করা হয়েছে।

সন্ধ্যায় শহরে দোকান-পাট বন্ধ রাখতে মাইকিং করতে দেখা গেছে। এতে বলা হয়েছে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত জেলা সদরসহ সব হাট-বাজারের দোকান-পাট বন্ধ রাখতে হবে। তবে ওষুধ, খাবারের দোকান, কাঁচাবাজার এর আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব জানান, সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ব্যবসায়ী নেতাদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি নিশ্চিত করেন তিনি।

এর আগে গত রোববার (২২ মার্চ) বিকেল থেকে জেলার ভান্ডারিয়া উপজেলা সদরের দোকান-পাট বন্ধ করে দেন উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমূল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসমাগম কমাতে সীমিত আকারে হাটবাজার বন্ধ রাখা হয়েছে।

এছাড়া আগামী মঙ্গলবার ও শনিবারের সাপ্তাহিক হাটও বন্ধের ঘোষাণা দেওয়া হয়েছে। আমরা প্রবাসীদের পরিবারকে তাদের স্বজনদের বাড়িতে অবস্থানের কঠোর নির্দেশনাও দিয়েছি।

জেলার নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ ওবায়দুর রহমান জানান, উপজেলার বিভিন্ন হাট-বাজারের জরুরি প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান-পাট সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখতে মাইকিং করা হয়েছে। বিদেশ থেকে আগমনকারীদের ওপর তদারকি করা হচ্ছে। কেউ এ নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।