নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন,সড়ক পথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সকল থ্রি হুইলার গুলোতে ডানপাশ থেকে যাত্রী উঠানামা বন্ধ করতে হবে।
সোমবার(২৩ মার্চ) বিকালে বরিশাল নগরীতে থ্রি হুইলারের বেস্টনী কার্যক্রম পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বিএমপি কমিশনারের নির্দেশনায় নগরবাসীর নিরাপত্তায় ট্রাফিক বিভাগ সজাগ দৃস্টিতে জনমত নিয়ে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে নগরীতে চলমান সকল থ্রি হুইলারকে ডানপাশে বেস্টনী দিয়ে সাধারন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক ট্রাফিক বিদ্যৎ চন্দ্র দে। সার্জেন্ট সাদ্দাম হোসেন প্রমুখ।