শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য ও মাস্ক বিক্রি করায় ১৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক  বরিশালে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য ও মাস্ক বিক্রি করার অপরাধে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার ২৪ মার্চ সকাল থেকে বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে নগরীর সাগরদী বাজার ও রুপাতলী বাজার এলাকায় ৪ টি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সাগরদী বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজসহ অন্যান্য পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক সেলিম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় পাশাপাশি একই বাজারে অভিযান চালিয়ে মেডিসিনের দোকানে অধিক মূল্যে মাস্ক এবং হ্যান্ড গ্লোবস বিক্রয় করার অপরাধে সেবা মেডিকেল কে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন রুপাতলী বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে রসুনসহ অন্যান্য পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক গাজী স্টোর কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় পাশাপাশি একই বাজারে অভিযান চালিয়ে একটি মেডিসিনের দোকানে অধিক মূল্যে মাস্ক এবং হ্যান্ড গ্লোবস বিক্রয় করার অপরাধে শরিফ ড্রাগ হাউজ কে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত জরিমানা করার পাশাপাশি তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এহেনু অপরাধ পরিহার করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমুল হুদা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যহত থাকবে।