মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:২৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

করোনা সন্দেহে শেবাচিম হাসপাতালে ভর্তি ২

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে দুই যুবককে ভর্তি করা হয়েছে।

গত সোমবার তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্ট, কাশি ও জ্বরে ভুগছিলেন।

অপরদিকে বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) নামে এক রোগী জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে হাসপাতালে এলে তাকেও শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সন্দেহজনক ওই দুই যুবককে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা করোনায় আক্রান্ত কিনা তা উচ্চতর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে।

প্রসংগত, এর আগে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে দুই ব্যক্তিকে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছিল। তাদরে মধ্যে একজনকে ছাড়পত্র দেয়া্ হয়েছে।