সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চীন থেকে সরঞ্জাম আসছে ২৬ মার্চ

ডেক্সরিপোর্ট  চীন করোনাভাইরাস সম্পর্কিত তথ্য ও সরঞ্জাম বাংলাদেশসহ বিভিন্ন দেশকে দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশকে তারা পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), টেস্ট কিট ও থার্মোমিটার সরবরাহ করছে।

মঙ্গলবার (২৪ মার্চ) চাইনিজ দূতাবাসের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলা হয়, ‘চীন থেকে দ্বিতীয় ধাপে আসছে মেডিক্যাল সরঞ্জাম। এতে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১০ হাজার থার্মোমিটার। ২৬ মার্চ চীন সরকারের একটি বিশেষ উড়োজাহাজে করে এসব সরঞ্জাম ঢাকায় পৌঁছাবে।’

এদিকে গত ১৭ মার্চ একটি বড় সম্মেলন করে বিদেশি কূটনীতিকদের এ রোগ সম্পর্কে চীনের কাছে যে তথ্য আছে সে বিষয়ে একটি জার্নাল দেওয়া হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ওই জার্নাল পেয়েছি। চীনে যে পদ্ধতি কাজ করেছে, সেটা আমাদের দেশে কাজ করবে সেটি নাও হতে পারে, তবে এ জ্ঞান আমাদের কাজে লাগবে।’

এদিকে চীনে অবস্থানরত বাংলাদেশিরা কেমন আছে জানতে চাইলে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহাবুব-উজ-জামান জানান, এখন চীনের অবস্থা অনেক ভালো। সংক্রমণকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখানে থাকা বাংলাদেশিরা ভালো আছে। আমাদের সঙ্গে যোগাযোগ আছে।