সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সুনামগঞ্জে ধান ক্ষেত হতে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার !

সুনামগঞ্জ প্রতিনিধি  টানা পাঁচ দিন নিখোঁজের পর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ধান ক্ষেত হতে ললিতা বেগম (২৫) নামে এক গৃহবধুর লাশ উদদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার ওই গৃহবুধু অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে থানা পুলিশ এক নারী সহ চার দুবৃক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছেন।

নিহত ললিতা বেগম উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকন্দি গ্রামের মরম আলীর স্ত্রী। উপজেলার চিনাকন্দি গ্রামের প্রায় ১ কি.মি. অদুরে বোরো ফসলী ধান ক্ষেত হতে সোমবার গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার থানা পুলিশ ও নিহতের পারিবারীক সুত্র জানায়,উপজেলার চিনাকান্দি গ্রামের গৃহবধু ললিতা গত ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে প্রতিবেশীর বাড়ি হতে টেলিভিশন দেখে নিজ বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁন হন।

খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে ২১ মার্চ শনিবার থানায় সাধারন ডায়েরি করেন গৃহবধুর স্বামী।অপরদিকে গৃহবধুর লাশ উদ্ধারের পর নিহতের স্বামী মরম আলী বাদী হয়ে অপহরণ ও হত্যার অভিযোগ এনে সোমবার রাতে পাঁচ জনের নামে উল্লেখ সহ অজ্ঞাত নামা আরো দুই জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।

এরপুর্বে সোমবার রাতেই থানা পুলিশ উপজেলার চিনাকান্দি গ্রামের সবুজ, মোক্তার, নবী হোসেন ও ফুলেছা খাতুনকে গ্রেফতার করেন।
মঙ্গলবার বিকেলে মামলার তদন্তকারী অফিসার বিশ্বম্ভরপুর থানার এসআই পঙ্কজ ঘোষ বলেন,ওই গৃহবধু নিখোঁজ ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে, আশা করি কয়েকদিনের মধ্যে মুল রহস্য উদঘাটন করে এ হত্যাকান্ডে জড়িত অন্যদের আইনের আওতায় নিয়ে আসা হবে।