শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় করোনায় আক্রান্ত সন্দেহে যুবক আইসোলেশনে

ভোলা প্রতিনিধি  ভোলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার বাড়ি দৌলতখান উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি এ তথ্য নিশ্চিত করে বলেন, জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে ওই যুবক চিকিৎসা নিতে আসেন। তাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার করোনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নমুনা পরীক্ষা করার পরে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ভোলা জেলায় ৩২২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় বেড়েছে আরও ৫০ জন। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় ৬০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।