সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ,নামছে সেনাবাহিনী

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীতে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। করোনার বিস্তাররোধে এই পদক্ষেপ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে সকাল থেকেই ভোগান্তিতে পড়েন জনসাধারণ। এসময় বহু মানুষকে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে। তবে রিকশা চলাচল অব্যাহত রয়েছে সীমিত আকারে। অব্যাহত রয়েছে মোটরসাইকেল চলাচলও।

বুধবার সকাল থেকেই নগরীর অস্থায়ী অটো-সিএনজি-মাহিন্দ্র স্ট্যান্ডগুলো দেখাগেছে পুরোপুরি শূন্য। সকালে এসব যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করে আইনশৃঙ্খলা বাহিনী। যান চলাচল বন্ধে কোন কোন স্থানে উচ্ছেদ অভিযান চালানোরও খবর পাওয়া গেছে।

আর এ কারণে কার্যত অচল হয়ে পড়েছে পুরো নগরী। মানুষ একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। যারা একান্ত প্রয়োজনে বের হচ্ছেন তারা দ্রুত কাজ শেষ করে বাড়ির পথ ধরছেন।

জরুরি কাজে বাইরে বের হওয়া কয়েক ব্যক্তি জানান, দেশে এখন হরতালের সংস্কৃতি উঠে গেছে। আজকের নগরীর এই যানবাহনশূন্যতা তাদেরকে হরতালের দিনগুলো মনে করিয়ে দিচ্ছে। যদিও বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন তারা।

এদিকে ফার্মেসি-সেলুন ছাড়া অন্যান্য দোকান এবং শপিংমলগুলো ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খোলা রয়েছে কাঁচাবাজার এবং নিত্যপণ্যের দোকান।

এদিকে আজ থেকে জনসমাগমরোধ এবং সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতে মাঠে নামছে সেনাবাহিনী।

গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। পরবর্তী নির্দেশ দেয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে জানা গেছে।