সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে ডিবি’র অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরী থেকে দুই কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রহমতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন এয়ারপোর্ট থানার চাঁদপাশা ইউপির কোলচর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছত্তার মোল্লার ছেলে মোঃ আনোয়ার হেসেন (২৮) এবং চাঁদপাশা ইউপির গাজীপুরের বাসিন্দা মোঃ আঃ আজিজ সিকদারের ছেলে মোঃ নয়ন সিকদার (৩০)।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান ডিবি পুলিশের সদস্যরা।

এসময় উল্লিখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন তারা। পরে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, অভিযানের নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার এসআই মোঃ মহিউদ্দিন।