রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য হাজারো মানুষের প্রবেশ

ভোলা প্রতিনিধি  সরকারি নিষেধাজ্ঞা এবং করোনার আতঙ্ক উপেক্ষা করে ফেরি, নৌকা ও ট্রলারে করে হাজার হাজার মানুষ দ্বীপজেলা ভোলায় প্রবেশ করছে।

বুধবার(২৫মার্চ) সকালে ভোলা-ইলিশা সড়কে উৎসবের আমেজে হাজার হাজার মানুষকে ঘর-বাড়ীর উদ্দেশ্যে ছুটতে দেখা যায়।ল²ীপুরের মৌজু চৌধুরীর ঘাট থেকে বিআইডবিøউটিসির একটি ফেরিতে ভোলার ইলিশা ঘাটে এসেছে প্রায় ৭ হাজার যাত্রী।

এছারা নৌকা, ট্রলার ও স্পিডবোটে দেশির বিভিন্ন অঞ্চল থেকে ভোলায় যাত্রী আসলেও এদের নিয়ন্ত্রণে ঘাটগুলোতে কোন কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এদের নেই ভাইরাস প্রতিরোধের কোন ব্যবস্থা। এমনটি অধিকাংশকেই দেখা গেছে মাস্কবিহীন। হাতে গেøাভস নেই। সামাজিক দূরত্ব বজায় রেখে একা চলার পরিবর্তে এরা উৎসব আমেজে গন্তব্যে ছুটছেন।

তারা জানান, সরকারি ছুটির ঘোষণায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে অবস্থান করলে নানান ভোগান্তির শিকার হবেন এই আশঙ্কা থেকে তারা সুযোগ বুঝে দেশের বাড়িতে স্বজনের কাছে ফিরেছেন।

বিআইডবিøউটিসির ফেরি কনপচাঁপার মাস্টার আজিজুর রহমান জানান, ভোররাত ৩টায় তার ফেরিটি ল²ীপুরের মজু চৌধুরীর ঘাটে ভিড়ানোর হয়। আন লোডের আগেই হাজার হাজার যাত্রী ফেরিতে উঠে পরে।

নিরুপায় হয়ে বাস-ট্রাকের পরিবর্তে প্রায় ৭ হাজার যাত্রী নিয়ে ভোলায় আসতে বাধ্য হয়েছেন তারা। ল²ীপুরের মজু চৌধুরীর ঘাটে আরও ১০ হাজার যাত্রী ভোলায় আসার জন্য অপেক্ষা করছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, করোনা প্রতিরোধে মঙ্গলবার দুপুর থেকে ভোলার সাথে রাজধানী ঢাকা, বরিশাল, ল²ীপুরসহ দেশের মূল ভূখÐের সড়ক ও নৌপথের সকল গণপরিবহন বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি গোটা জেলার সকল হাট বাজার দোকানপাট এবং অভ্যন্তরীণ গণপরিবহন বন্ধ করা হয়েছে।