রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুড়িগ্রাম সরকারি কলেজে হ্যান্ড স্যানিটাইজার তৈরী

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলা থেকে উধাও হয়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার। করোনাভাইরাস প্রতিরোধে এর চাহিদা বেড়ে যাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে দোকানগুলোতে। এমন পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করতে এগিয়ে এসেছে কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

২৪ মার্চ কুড়িগ্রাম সরকারি কলেজে হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রম উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার পৌর মেয়র আব্দুল জলিল, কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুর রহমান, সহকারি অধ্যাপক প্রশান্ত কুমার পাল ও মুজিবুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম. আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

দেশের এ সংকটে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সোহাব হোসেন ও হাসানুর রহমান জানান, আমরা প্রায় ১৩/১৪ জন শিক্ষার্থী এবং ৩ জন শিক্ষক গত সোমবার থেকে কাজ শুরু করেছি। আজ আমরা প্রডাকশনে গিয়েছি। সবাই আন্তরিকভাবে কাজ করছি। অন্যান্য কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা হ্যান্ড সানিটাইজার তৈরিতে এগিয়ে এলে করোনা প্রতিরোধে সবাই দায়িত্ব নিতে পারি।

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুর রহমান জানান, আমরা ইতোমধ্যে ২০টি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। আমাদের টার্গেট রয়েছে ২ হাজার বোতলের। কিন্তু বাজারে স্প্রে-বোতলের সংকট দেখায় কতদূর এগুতে পারবো জানিনা। তিনি আরো জানান ইথানল, হাইড্রোজেন পার অক্সাইড ও গিøসারোল দিয়ে ডবিøউএফডি’র নির্দেশনা ও ফর্মূলা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছি। প্রতিটি বোতল তৈরী করতে ৫০ টাকা খরচ হচ্ছে বলে জানান তিনি।