নিজস্ব প্রতিবেদক প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে ব্যাক্তিগত উদ্যোগে বাসার সামনে হাত ধোয়ার ব্যাবস্থা করলেন বাসার মালিক এইচ এম মিরাজুল ইসলাম।
বুধবার সকালে বিসিসি ২৯ নং ওয়ার্ড কাশীপুর ইছাকাঠী সড়ক চাখার প্যালেসের সামনে সবার জন্য হাত ধোয়ার ব্যাবস্থা করেন তিনি।
চাখার প্যালেসের মালিক এইচ এম মিরাজুল ইসলাম জানান, করোনা ভাইরাসে আতংকিত না হয়ে আমাদের সচেতন হতে হবে। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করার জন্য আমি এ উদ্যোগ নিয়েছি।

এ সময় তিনি আরও জানান,শুধু আমার বাসার লোকদের জন্য নয়। পথচারী যে কেউ এখান থেকে হাত ধুতে পারবেন। যে যার অবস্থানে থেকে আমরা সচেতন হলে এ ভাইরাসের ভয়াবহ প্রকোপ থেকে আমরা সবাই রক্ষা পাব। আমরা সবাই ভালো থাকবো,ভালো থাকবে আমাদের দেশ ও জাতি।