রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে থাকা ৩০ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সাজন ডা. নুপুর কান্তি দাশ।

এ সময় রোগীর চিকিৎসা সেবা প্রদানকারী ১ চিকিৎসক, ২ নাস ও ১ আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা জানান, বুধবার দুপুর ২টার দিকে ৩০ বছর বয়সী এক পাহাড়ী যুবক শ্বাসকষ্ট, গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে চিকিৎসক তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় নিহত ব্যক্তি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকসহ, ২ নার্স ও ১ আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি বলেন, নিহত ব্যক্তি দিন মজুরী পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে স্বজনরা।

এদিকে মরদেহ যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিহতের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।