শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রংপুরে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

ডেক্সরিপোর্ট  রংপুর শহরের রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসচাপায় আছমা বেগম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে নগরীর আরকে রোডের নালন্দা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আছমা নগরীর বিনোদপুর রেলগেট এলাকার মৃত বদিউজ্জামানের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, রাতে নগরীর আরকে রোড পারাপারের সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।