রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শেবাচিমে করোনা সন্দেহে আইসোলেশনে দুই নারী

ডেক্সরিপোর্ট  করোনায় আক্রান্ত সন্দেহে আরও দুই রোগী গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জনকে আইসোলেশনে রাখা হলো।

হাসপাতাল সূত্র জানা যায়, কাশি ও জ্বর নিয়ে বরিশাল সদর উপজেলার এক নারী (২৬) এবং আগৈলঝাড়া উপজেলার অপর এক নারী (৪৫) গতকাল বুধবার বিকেলে এই হাসপাতালে আসেন। পরে তাঁদের মধ্যে করোনার লক্ষণ সন্দেহ হওয়ায় চিকিৎসকেরা তাঁদের দুজনকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করেন। সেখানে তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে ভর্তি হন পটুয়াখালীর বাউফল উপজেলার এক তরুণ (২৫)। তিনিও বর্তমানে আইসোলেশনে আছেন।

হাসপাতাল সূত্র বলছে, এ নিয়ে এই হাসপাতালে সাতজন রোগী করোনায় আক্রান্ত সন্দেহে ভর্তি হন। এঁদের মধ্যে দুজনের পরীক্ষায় করোনা–সংক্রমণের প্রমাণ না মেলায় চিকিৎসা শেষে তাঁরা ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এখনো পাঁচজন আইসোলেশনে আছেন।

হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষণগুলো প্রাথমিকভাবে কাছাকাছি থাকায় রোগীদের করোনা ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যে দুজন ছাড়পত্র নিয়ে গেছেন, তাঁরা কেউই করোনায় আক্রান্ত ছিলেন না। আশা করি, এখন যাঁরা ভর্তি আছেন, তাঁরাও কেউ করোনায় আক্রান্ত নন। তবে বাড়তি সতর্কতা হিসেবে লক্ষণ দেখে তাঁদের করোনা ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।