রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা আতঙ্কে বরিশালে সব খেয়াঘাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সব খেয়াঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি জানিয়েছেন।

জেলা প্রশাসক জানান, একটি খেয়ায় বহু লোক একসঙ্গে পারাপার হচ্ছে। তাই খেয়া পারাপার বন্ধ না করা হলে গণজমায়েত বন্ধ হচ্ছে না। সার্বিক দিক বিবেচনা করে সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য ও প্রশাসন বিভাগের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ছাড়া কেউ অযথা ঘর থেকে বের হবেন না। আর নিত্যপ্রয়োজনীয় ভোগপণ্য ও ওষুধের দোকান ছাড়া কিছুই খোলা রাখা যাবে না।

অন্যদিকে, সরকারি ছুটি ও করোনা আতঙ্কে নগরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিদিনের ব্যস্ত নগরের চেহারা অন্য রকম। নগর ও বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষের আনাগোনা অনেকটাই কমে গেছে। নগরের সড়ক ও জেলার মহাসড়কে গণপরিবহন না থাকায় যানবাহনের সংখ্যা কমে গেছে। নগরে কমেছে মোটরসাইকেল ও রিকশা চলাচলও।ফলে শহরের রাস্তাগাট ফাঁকা হয়ে পড়েছে।

এদিকে প্রধান সড়কগুলোতে কোথাও অপ্রয়োজনীয় দোকানপাট খোলা না থাকলেও বিভিন্ন মহল্লার গলিতে চায়ের দোকান খোলা থাকার খবর পাওয়া গেছে। যেখানে সাধারণ মানুষ নিরাপত্তা বজায় রাখা থেকে দূরে থাকছে। জেলাজুড়ে পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি প্রতিটি উপজেলার বিভিন্ন সড়ক ও স্থাপনা ঘিরে জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে।