নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম বলেছেন,প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। সবাই নিজ নিজ অবস্থানে থেকে সচেতন হলে এ ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পাব। আর তারই ধারাবাহিকতায় অত্র অফিসে প্রবেশের পূর্বে পুলিশ সদস্য সহ আগত দর্শনার্থীদের হাত ধোয়ার ব্যাবস্থা করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ মার্চ) সকালে নগরীর নথুল্লাবাদ লুতফর রহমান সড়কে উপ-পুলিশ কমিশনার(উত্তর) কার্যালয়ে নিজ উদ্যোগে সকলের জন্য হাত ধোয়ার ব্যাবস্থা কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,নভেল করোনা (COVID-19) ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। বাসা বাড়ী সহ যে কোন যায়গায় প্রবেশের পূর্বে নিজের হাত ধুয়ে নিলে এ ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। এ ভাইরাসটি মানুষের নাক,মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে ফুসফুসে আঘাত করে।তাই অত্র অফিসে প্রবেশের পূর্বে সকল পুলিশ সদস্য ও আগত দর্শনার্থীরা ভাল ভাবে হাত ধুয়ে নিজেকে নিরাপদ করে নিবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।