শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা শনাক্তে চীনের দেওয়া চিকিৎসা সামগ্রী ঢাকায়

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে চীনের দেওয়া কিট, পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও ইনফ্রারেড থার্মোমিটার ঢাকায় এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চীন সরকার বাংলাদেশকে ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রোটেকটিভ গাউন ও এক হাজার থার্মোমিটার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ঢাকায় কর্মরত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।

এদিন দুপুরে চীনা দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট, পিপিই ও থার্মোমিটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বিমানবন্দরে চীনা দূতাবাসের পক্ষ থেকে এসব সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, চীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশকে এসব সামগ্রী দেওয়া হয়। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল।