শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় মাইক্রোবাস-অটোরিক্সা সংর্ঘষে নিহত ১ আহত ৫

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৈদ্দেরপুল এলাকায় মাইক্রোবাস ও ব্যাটারিচালিত অটোরিক্সায় সংর্ঘষে শামীম (২৪) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ৫ জন যাত্রী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম বোরহানউদ্দিন উপজেলার চকডোস গ্রামের পলাশের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী একটি অটোরিক্সা লালমোহনের দিকে যাচ্ছিল। পথে বৈদ্দেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংর্ঘষ লাগে। এতে অটোরিক্সার এক যাত্রী নিহত হন এবং আহত হয়েছে ৫ জন।আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।