শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে সীমিত আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

শামীম আহমেদ  করোনার সংক্রমন প্রতিরোধে গণজমায়েত ব্যতিত বরিশালে সীমিত আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। বৃহষ্পতিবার সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার সীমিত সংখ্যক ও সুনির্দিষ্ট অতিথিদের নির্দিষ্ট দূরত্ব বজায় সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, করোনার সংক্রমন প্রতিরোধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুসারে সীমিত আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এ সময় জনগণকে যার যার নিজের ঘরে উপস্থিত থেকে করোনার সংক্রমন বিস্তাররোধে সহায়তা করার আহবান জানান।

এরআগে সকালে জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরআগে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে গণজমায়েত ব্যতিত নিজ নিজ অবস্থানে থেকে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এদিকে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযতœকেন্দ্র সমূহে উন্নতমানের খাবার পরিবেশন এবং হাত ধোয়ার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বাসায় ফুল, মিষ্টি, স্মারক ও উপহার পাঠানো হয়েছে।

একইদিন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলণ করেন মুক্তিযোদ্ধা সংগঠক গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টুসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।