শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে দুই সাংবাদিক কন্যার মেধা বৃত্তি লাভ

শামীম আহমেদ  জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ২০১৯ সালের পরীক্ষায় জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে দুই সাংবাদিকের কন্যা হুমায়রা মারজান ও সুমাইয়া ইসলাম মৌ মেধা বৃত্তি লাভ করেছে।

জানা গেছে, ঐক্যবদ্ধ পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ ও গৃহিনী কহিনুর বেগমের কন্যা হুমায়রা মারজান।

সুমাইয়া ইসলাম মৌ গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান ও গৃহিনী হাসিনা বেগমের কন্যা। মেধাবী হুমায়রা মারজান ও সুমাইয়া ইসলাম মৌ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বঞ্চিত মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে চায়।

এ জন্য তারা সকলের কাছে দোয়া চেয়েছে। হুমায়রা মারজান ও সুমাইয়া ইসলাম মৌ এর সাফল্যে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দরা।