রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে শেবাচিম হাসপাতাল পেলো এক হাজার পিপিই

ডেক্সরিপোর্ট  সারাদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জন্য এক হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বরাদ্দ দেওয়া হয়েছে।

পাশাপাশি আপদকালীন শেবাচিম হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, হাসপাতালের চিকিৎসকদের জন্য এক হাজার পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। যা ইতোমধ্যে আমরা হাতে পেয়েছি।

এছাড়া শেবাচিম হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে।

এ সার্ভিসের আওতায় দু’টি মিনিবাস নির্ধারিত রুট ও সময় মতো চলাচল করবে। এ বাস দুটি শুধু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হবে। এর ফলে হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেনি তিনি।