রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনার ঝুঁকি মোকাবেলায় তাহিরপুরে সেনাবাহিনীর প্রচারাভিযান

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণসচেতনতা তৈরীর লক্ষে সিলেট জালালাবাদ সেনানিবাসের সেনাবাহিনীর টহল ও প্রচারাভিযান জোরদার করা হয়েছে।

শুক্রবার সকাল হতে স্থানীয় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করতে এক প্লাটুন সেনাসদস্য উপজেলার বিভিন্ন হাটবাজার ও সম্ভাব্য গণজমায়েত স্থলে প্রচারাভিযানে নামেন।

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সদর,বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট,ইসলামপুর চকবাজার,আনোয়াপুর,বালিজুড়ি বাজারসহ একাধিক গ্রামীনহাটে প্রচারাভিযান চালানো হয়।

করোনা ভাইরাস নিয়ে অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন না করা ,গুজব না রটানো, আতংক সৃষ্টি না করা ,বিনা প্রয়োজনে বসতবাড়ি হতে বের না হওয়া, হাট বাজারে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকানপাঠ ব্যাতিত অন্যান্য দোকানপাঠ বন্ধ রাখা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া. মুখে মাস্ক, হাতে গ্লাবস ব্যবহার করা,করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা, নিত্য প্রয়োজনীয় জিনিস গণজমায়েত না হওয়া ও সরকারের জারিকৃত নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজেন ব্যনার্জীর নেতৃত্বে সেনাবাহিনীর টহলকালীন প্রচারাভিযানে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশন সিলেট জালালাবাদ সেনানিবাসের ৬১ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্লাটুন কমান্ডার ল্যাফটেনেন্ট জিসান সহ অন্যান্য সেনাসদস্য, থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।