রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পার্বতীপুরে ব্যাক্তি উদ্যোগে অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাদ্য বিতরণ

আল মামুন, দিনাজপুর জেলা প্রতিনিধি  করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি শুরু হয়েছে লক ডাউন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরুচ্ছে না কেউই। নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে ঘরে শুয়ে বসে গল্পের আড্ডায় অথবা অনেকে টিভি দেখার মধ্যদিয়ে অবসর সময় কাটছে অনেকে।

কিন্তু সমাজের একটি অবিচ্ছেদ্দ অংশ অর্ধাহারে অনাহারে কাটানো দিন মজুর, অসহায়, দুস্থ্য খেটে খাওয়া মানুষের কথা যখন ভাবছেন না কেউই ঠিক তখনই মানবিক দিক বিবেচনায় এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে দেখা গেছে পার্বতীপর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন স্বপনকে। তাঁর দাবি দেশব্যাপি লক ডাউন শুরু হলেও দেশে অনেকে আছেন যারা সকালে কিছু খেয়ে কাজে না গেলে অনিশ্চিত হয়ে পড়ে তাদের দুপুরের খাবারও।

ঠিক তাদের জন্যই কিছু করতে চান এই ছাত্রলীগ নেতা স্বপন। কথায় আছে না, সাধ থাকলেও সাধ্য না থাকায় অনেক চলমান কাজও থমকে যায়। তবে থেমে নেই বেল্লাল হোসেন স্বপনের এ ব্যতিক্রমী কার্যক্রম। সাধ্যমত চেষ্টা করছেন এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে। চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে নিজ হাতে প্যাকেটে ভরে তা বিতরণ করে চলেছেন সকাল থেকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। শুক্রবার সকালে পৌরসভাধীন পুরাতন বাজার, জাহাঙ্গীর নগর, পাওয়ার হাউস কলোনীসহ বিভিন্ন অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় আশরাফুল আলম মাহিন, নয়ন হোসেন, মজিবর, আশিক ও সুজন তার এ কাজে সার্বিক সহযোগীতা করেছেন ।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন স্বপন বলেন. দেশে চলমান এ অবস্থায় সমাজের সকল স্তরের মানুষ নিজ নিজ সাধ্যমত সাহায্যের হাত বাড়ালে দেশের খেটে খাওয়া, অসহায় মানুষেরা অন্তত একবার শান্তিতে খেতে পারবেন। এজন্য দেশ ও জনগনের স্বার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।