বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৫৩
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

বাবুগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানার উদ্যোগে পাঁচশত দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা

বাবুগঞ্জ প্রতিনিধি  প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস কারনে দেশজুড়ে গণপরিবহন বন্ধ ও বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার সরকারি নির্দেশ থাকায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব নিজ উদ্যোগে উপজেলার পাঁচশত হতদরিদ্র পরিবারের কাছে খাদ্য সহায়তা ও সচেতনতা মূলক লিফলেট পৌছে দিয়েছেন।

গত তিনদিন যাবৎ চলমান ওই সহায়তা কার্যক্রম গতকাল শুক্রবার তিনি সম্পন্ন করতে সক্ষম হন। শুক্রবার বিকালে চাঁদপাশা বটতলা, ময়দানের হাট, পোষ্ট অফিস বাজার, রেইন্ট্রী তলা, মাধবপাশা বাজার ও এর আগে বুগঞ্জ কলেজ গেইট, স্টীল ব্রীজ রহমতপুরসহ বিভিন্ন স্টেশনের সর্বমোট ৫শত ভ্যান, রিক্সা, অটো চালকদের ও রফিয়াদি নদী ভাঙ্গনীদের মাঝে সচেতনতামূলক লিফলেট, চাল, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও ব্লিসিং পাউডার দিয়ে উক্ত সহায়তা প্রদান করেন ।

এসময় প্রতিটি স্টেশনে হ্যান্ড মাইকের মাধ্যমে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখা ও বাইরে না ঘুরে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন করতে হবে। তবে দরিদ্র ও গ্রামের মানুষরা বিষয়টি বুজে উঠতে না পরায় তাদের বেশিবেশি সচেতন করতে এগিয়ে আসতে হবে । তবে এ ক্ষেত্রে জমায়েত এড়িয়ে কাজটি বাস্তবায়ন করছি। সমাজে বৃত্তবান এবং সচতেন নাগরিকদের সংকটময় সময় মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করেন তিনি।

সহায়তা কার্যক্রমটি বাস্তবায়ন করতে সার্বিক সহায়তা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মাদ আবুল কালাম আজাদ ও স্বেচ্ছায় শ্রম দিয়েছে বাবুগঞ্জ দর্পণ পত্রিকা পরিবারসহ খানপুরাস্থ যুবসমাজ