রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আগৈলঝাড়ায় ৩ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা

শামীম আহমেদ  করোনো ভাইরাস আতঙ্কে সারা বিশ্বে তোলপাড়। সেখানে বরিশালের আগৈলঝাড়ায় করোনো ভাইরাস আতঙ্কের কারনে পরিবার থেকে বাহিরে যেতে নিষেধ করায় পরিবারের উপর অভিমান করে এক কিশোর ও পারিবারিক কলহের কারনে এক গৃহবধূ এবং এক দিনমজুর বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

মুমূর্ষ অবস্থায় ২ জনকে উপজেলা হাসপাতালে ও একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক সৈকত বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার উপজেলার কোদালধোয়া গ্রামের প্রভাত পান্ডের ছেলে পিন্টু পান্ডে (১১) করোনো ভাইরাস আতঙ্কের কারনে পরিবার থেকে বাহিরে যেতে নিষেধ করায় পরিবারের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

অপরদিকে একইদিনে উপজেলার নগরবাড়ি গ্রামের হাকিম খানের স্ত্রী মেনোকা বেগম (৪০) ও বাহাদুরপুর গ্রামের ইউছুব হাওলাদারের ছেলে দিনমজুর আঃ রাজ্জাক হাওলাদার (৪০) পারিবারিক কলহের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

এদের মধ্যে মেনোকা বেগমকে ও আঃ রাজ্জাককে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা করা হচ্ছে। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য পিন্টু পান্ডেকে রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।