বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৩১
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

করোনা মোকাবেলায় আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন ব্যাবসায়ীর জরিমানা

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় করোনা মোকাবেলায় বিভিন্ন হাট বাজারে গণজমায়েত প্রতিহত করতে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়িকে জরিমানা, দু’টি টেলিভিশন জব্দ। বাজারে বাজারে গন জমায়েত ছত্র ভঙ্গ করতে পুলিশের লাঠি চার্জ।

শুক্রবার সন্ধা থেকে রাত পর্যন্ত উপজেলার স্থানীয় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম আইন শৃংখলা বাহিনীর সহায়তায় উপজেলার বাশাইল, ভালুকশী, মাগুড়া, চেঙ্গুটিয়া, রাংতা, গুপ্তেরহাট, পতিহার হাট বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় গণসচেতনতার বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন।

আদালতের অভিযানে পতিহার বাজারে আব্দুর রব মোল­ ছেলে চা বিক্রেতা আলাউদ্দিন মোল­া, ভালুকশী বাজারে মোসলেম হাওলাদারের ছেলে চা বিক্রেতা জালাল হাওলাদার ও বাশাইল বাজারে জব্বার মোল­ার ছেলে চা বিক্রেতা পলাশ মোল­াকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করার পাশাপাশি ওই সকল চায়ের দোকান বন্ধ করে দেন আদালত।

অন্যদিকে বিকেলে চেঙ্গুটিয়া বাজারে আতিয়ার রহমানের ঔষধের দোকান ও গুপ্তেরহাটের হালিম মারামাতের ভ্যারাটিজ স্টোরে টেলিভিশন দেখিয়ে গণজমায়েতের কারণে ওই দুই দোকারে দু’টি টেলিভিশন জব্দ করেন আদালতের বিচারক। বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনার সময়ে হোম কোয়ারেন্টাইনে না থেকে অযথা বাজারে অবস্থান করায় অনেক লোকজনকে কান ধরে ওঠ বস করায় ভ্রাম্যমান আদালত।
অভিযানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ও আগৈলঝাড়া থানার এএসআই সুশান্ত ও সঙ্গিও ফোর্স ভ্রম্যমান আদালতকে সহায়তা করেন।