বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৪৬
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

ফুলবাড়ীতে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রশাসনের ব্যাপক তৎপরতা

আল মামুন, ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি  সরকারের নেয়া সামাজিক দুরত্ব বজায় রাখতে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন দিন রাত কঠোর পরিশ্রম করে শহর থেকে গ্রামের হাট বাজার পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রাখার চেষ্টা করছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।

ফুলবাড়ী উপজেলার আটপুকুর হাট, মাদিলা হাট, খয়েরবাড়ী হাটসহ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রাথমিক ভাবে সর্তক করেন এবং নিয়ম না মেনে দোকান খোলার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এই বিশেষ অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা কৃষি অফিসার এটিএম হামিম আশরাফ, উপজেলা প্রকৌশলী শাহিদুজ্জামান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুসসহ ফুলবাড়ী থানার পুলিশ ফোর্স।