মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০৯
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

নবীগঞ্জে পেট্রোল পাম্পে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নাজমুল ইসলাম,নবীগঞ্জ(হবিগঞ্জ)  নবীগঞ্জের সালামতপুর পৌর বাস ট্রার্মিনালের পাশের ইষ্টান ফিলিং পেট্রোল পাম্পে আজ শনিবার(২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় এক অগ্নি কান্ডের ঘটনা ঘটে।

তবে এলাকার লোকজন ঘটনাটি তাৎক্ষনিক দেখতে পেয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন করে রাখার চেষ্টা অব্যহত রাখেন। এতে করে অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন পাম্প মালিক ও এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী খুব দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ফায়ার সার্ভিসের ইনচার্জ ফজল মিয়া জানান, বৈদ্যতিক সট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত ঘটেছে, এতে অকটেন মিটার মেশিনটি পুড়ে জ্বলে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকা। তবে আমরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আশায় কোটি টাকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন পাম্প মালিকসহ আশপাশের এলাকার লোকজন।