মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:০৩
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

নবীগঞ্জে কিশোরীকে অপহরণের চেষ্টা এ্যাম্বুলেন্সসহ চালক আটক

নাজমুল ইসলাম,নবীগঞ্জ(হবিগঞ্জ)  করোনা ভাইরাসের সংক্রমনে নিরব শহর এই সুযোগ পেয়ে হাত ছাড়া না করে নবীগঞ্জে এক কিশোরীকে রাস্তাায় একা পেয়ে অপহরণের চেষ্টা চালিয়েছে এক এ্যাম্বুলেন্স চালক। উপজেলার ইউনিয়নের কুর্শি এলাকার লোকজন খবর পেয়ে চালককে আটক করে। ঘটনাটির খবর পেয়ে নবীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ও অপারেশন ওসি আমিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং চালক কে আটক করে।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।আটককৃত এ্যাম্বুলেন্স চালক সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের বশির মিয়ার ছেলে সুন্দর আলী (৩৫)।

পুলিশ জানায়, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা থেকে এ্যাম্বুলেন্স নিয়ে সিলেট ফিরছিলেন সুন্দর আলী। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার সালামতপুর এলাকায় পৌঁছামাত্রই নিরব রাস্তাায় সে এক কিশোরীকে একা হেঁটে যেতে দেখে। এ সময় সে গাড়ি আটকিয়ে ওই কিশোরীকে ফুসলিয়ে গাড়িতে তুলে। এক পর্যায়ে ভয়ে কিশোরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে তখন গাড়িসহ (ঢাকা মেট্রো-ছ ৭১-২১৩৩) চালক সুন্দর আলী পালিয়ে যায়। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ কুর্শি থেকে চালক সুন্দর আলীকে আটক করে থানা নিয়ে আসে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মেয়েটিকে অপহরণ করাই তার মূল উদ্দেশ্য ছিলো। এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।