সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৪০
শিরোনাম :
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

বরিশালে ২ সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে পুলিশ!

ডেক্সরিপোর্ট  বরিশাল সদর উপজেলার ইউএনওর উপস্থিতিতে দুজন সাংবাদিককে বেধরক পিটিয়েছে পুলিশ।গত শুক্রবার রাতে আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এঘটনা ঘটে।

সূত্র মতে জানাগেছে, শুক্রবার রাতে আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে বরিশাল সদর উপজেলা ইউএনও মো: মোশারফ হোসেনের সামনে দুইজন সাংবাদিক কর্মীকে বেধড়ক লাঠিপেঠা করে পুলিশের একাধিক সদস্য। আহত সাংবাদকর্মীরা একাধিকবার তাদের পরিচয়, কার্ড ও সাথে ক্যামেরা দেখালেও নিস্তার মেলেনি পুলিশের লাঠিপেটা থেকে। সম্পূর্ন ঘটনাটি গাড়িতে বসে অবলোকন করেন ইউএনও।

যেখানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের তথ্য সংগ্রহে কার্ড ব্যবহার করার কথা বলেছেন সেখানে কার্ড থাকা সত্ত্বেও কেন তাদের লাঠিপেঠা করা হলো জানতে চাইলে ইউএনও জানান, ব্যাপারটি আমি খেয়াল করিনি। তবে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি দু:খিত। পরবর্তী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী শুধু সাংবাদিক নয়, কাউকে যেন লাঠিপেটা না করে সে বিষয়ে তাদের সতর্ক করা হবে।

তিনি আরো বলেন, কাউকে লাঠিপেটা করার কোন নির্দেশনা আমাদের দেওয়া হয়নি। বুঝের মাধ্যমে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে।

ঘটনাটি পুলিশের অভিযোগ সেলে জানানো হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহবুদ্দিন খান বলেন, যদি তারা শাররীক নির্যাতন করে থাকেন তাহলে অবশ্যই সে অন্যায় করেছে। করোনোভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করতে নির্দাশনা দেয়া হয়েছে। কাউকে মারার জন্য বলা হয়নি। সাংবাদিক নির্যাতনের বিষয়ে তদন্ত সাপক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।