সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শতাধিক রিক্সা চালকদের মাঝে ত্রাণ বিতরণ

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। করোনা আক্রান্ত প্রতিরোধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।

বরিশালের প্রশাসন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে এরিমধ্য নানা কর্মসূচি গ্রহন করেছে। নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের জন্য আহার্যের ব্যাবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আজ ২৯ মার্চ রবিবার দুপুর ২ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক প্রদত্ত করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের কর্মহীন খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে ১০০ জন রিক্সা চালকদের মাঝে এই ত্রাণ সামগ্রি বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় তিনি সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে সরকারের নির্দেশনা নেনে বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। প্রত্যেক রিক্সা চালককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু এবং একটি করে সাবান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মোশারফ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।