শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নবীগঞ্জে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলার রবিবার দিনব্যাপী বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট আদনান ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল টহল দেয় এবং মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেন। এ সময় অভিযানে সার্বিক সহযোগীতা করেন নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসন কর্তৃক সব দোকানপাট বন্ধ ঘোষনার পর নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব মিলিয়ে পুরো এলাকায় নীরব। রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বাউশা, চৌধুরী বাজার, দেবপাড়া, রুস্তুমপুর, গালিমপুর-মাধবপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।

কিছু এলাকায় সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এর আগেও টহল দিয়েছেন সেনা সদস্যরা।জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষকে বাইরে না যেতে মাইকিং করে সতর্ক করা হয়। অনেক দোকান বন্ধ হওয়ায় দোকানদারদের নাম ঠিকানা নেয়া হয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেয়া হবে।এ ব্যাপারে সেনাবাহিনীর লেফটেন্যান্ট আদনান ইসলাম জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনী মাঠে কাজ করছেন। কোথাও যেন জনসমাগম না হয় সে বিষয়ে নজরদারি রাখতে নিয়মিত টহল অব্যাহত থাকবে।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল বলেন, মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যারা সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখে তাদের নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। বিদেশফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে রেখে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে বলেও জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা