নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আব্দুল হেকিম মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া (৩৬) নামে এক মানসিক রোগীকে আহত করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার (২৯ মার্চ) দুপুর ২টা ৩০মিনিটের সময় ইনাতগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ইনাতগঞ্জ বাজারের পাশে বসে ছিল মানসিক রোগী ওয়াহিদ মিয়া। এসময় একদল দুর্বৃত্তের এলোপাথাড়ি কুপিয়ে ওয়াহিদকে গুরুতর আহত করে। পরে সাংবাদিক আশাহীদ আলী আশা ও রাকিল আহমদ স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা করান।
ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ বাজার দ্রব্যমূল্য যাচাই ও দিনমজুরদের অবস্থান সম্পর্কে জানতে আসা সাংবাদিক, হাসান চৌধুরী, ইকবাল হোসেন তালুকদার, শফিকুল ইসলাম, আলী জাবেদ মান্না ও নাজমুল ইসলাম দেখতে যান। তখন স্থানীয়রা জানান, হঠাৎ রক্তাক্ত অবস্থায় তাকে দেখে চিকিৎসার জন্য বলা হলে পাগল ওয়াহিদ মিয়া না করে।পরে তারা জোড় করে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এসময় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।