শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫০
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

সম্প্রতি মৃত কারো দেহে করোনা পাওয়া যায়নি

ডেক্সরিপোর্ট  সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মারা যাওয়া ব্যক্তিদের কারো শরীরেও পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ফ্লোরা বলেন, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুর কারণ নিয়ে কিছুটা গুঞ্জন উঠেছিল। আমরা মৃত ব্যক্তিদেরও করোনা পরীক্ষা করছি। তবে এখন পর্যন্ত মৃত কারো শরীরেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে ফ্লোরা আরও জানান, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৬ জন। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ২৫ জন।

গেল ২৪ ঘণ্টায় মোট ১৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা শেষে দুজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব বিভাগের হটলাইনে ফোন এসেছিল মোট ৩ হাজার ৬৩৭টি।