কামরুজ্জামান শাহীন,ভোলা করোনা সংকট মোবাবেলায় ভোলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে হতদরিদ্র,শ্রমজীবি ও কর্মহীন একশত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৩১মার্চ) সকালে শশীভূষণের এওয়াজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জয়নাল আবদীন আখন, এওয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন, চরফ্যাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমৃকর্তা আনিসুর রহমান ও এওয়াজপুর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শশীভূষণ থানা যুবলীগ যুগ্ন আহবায়ক মো.বাবুল সিকদার প্রমূখ।