নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিন পুলিশ (বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এর নির্দেশে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে বিএমপি ট্রাফিক পুলিশের জনসচেতনতামূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১এপ্রিল) বেলা ১২ টায় নগরীর আমতলার মোড় বিএমপি কমিশনারের কার্যালয় থেকে এ বিশেষ মহড়া শুরু হয়ে সদর রোড,জেলখানার মোড়, নথুল্লাবাদ সহ নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

এর আগে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিএমপি কার্যালয়ের সামনে বিভিন্ন যানবাহনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক স্টীকার লাগিয়ে দেন।
এ সময় তিনি বলেন,প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হতেহবে। এ ভাইরাসের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ ঘরে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেননা। কোন প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক নিরাপত্তা বজায় রেখে চলুন।নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করুন।ঘরের মধ্যে থেকে প্রানঘাতি এ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।ডিসি ডিবি জাহাঙ্গীর হোসেন মল্লিক,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকারিয়া রহমান,সহকারী কমিশনার ট্রাফিক(দক্ষিন) মাসুদ রানা,সহকারী কমিশনার(উত্তর) এ কেএম ফায়েজুর রহমান,টি আই, আঃ রহিম,টিআই রবিউল ইসলাম,টিআই বিদ্যুত চন্দ্র দেসহ পুলিশের উর্ধবতন কর্মকর্তাবৃন্দ।