সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনা নিয়ে গুজব ছড়ানোয় বরিশালে শিক্ষক-ইমামসহ ৬ জনকে জেল জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশাল গৌরনদী উপজেলায় চলমান করোনা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোয় শিক্ষক-ইমামসহ ৬ জনকে মোবাইল কোর্টে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ০১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। তিনি জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে কেউ যাতে মিথ্যে তথ্য বা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি করতে না পারে, সে কারণে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

গৌরনদী পুলিশ জানায়- স্থানীয় বানিয়াছড়ি ও উত্তর বিজয়পুর মসজিদে মাইকে সম্প্রতি করোনাভাইরাস নিয়ে ভুল তথ্যসমুহ প্রচার করে। এনিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি দেখা দিলে জড়িত অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম, ইমাম আব্দুল কাদের ও হাসান আল-মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে স্থানীয় গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথকে গ্রেপ্তার করে পুলিশ।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা নিয়ে নেতিবাচক তথ্য ছড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।