ডেক্সরিপোর্ট বরিশালে উদীচী বরিশাল জেলা সংসদ এর উদ্যোগে কর্মহীন ৫০ জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ১ এপ্রিল সকাল ১১ টার দিকে বরিশাল কলেজ সংলগ্ন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বরিশাল জেলা সংসদ এর কার্যালয়ে ৫০ জন কর্মহীন খেটে-খাওয়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে প্রত্যেক কে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি গুড়া সাবান ও ২ টি সাবান ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ, সহ-সভাপতি উদীচী কেন্দ্রীয় সংসদ বিশ্বনাথ দাস মুনশী, সভাপতিমণ্ডলীর সদস্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আজমল হোসেন লাবু, সভাপতি উদীচী বরিশাল জেলা সংসদ সাইফুর রহমান মিরণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।