সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় সংবাদকর্মীকে পেটানো সেই নাবিল আটক

ভোলা প্রতিনিধি  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সংবাদকর্মী সাগর চৌধুরীকে ফোন করে ডেকে এনে মোবাইল চুরি ও ছিনতাইয়ের অপবাদে দিয়ে পেটানো সেই নাবিল হায়দারকে আটক করেছে পুলিশ।

বুধবার(১এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান নিশ্চিত করেছেন।

আটককৃত নাবিল হায়দার ভোলার বোরহানউদ্দিন উপজেলার আ’লেিগর সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে।

আহত সংবাদকর্মী সাগর চৌধুরী জানান, উপজেলা আ’লীগ সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের সরকারি নিবন্ধিত জেলেদের নামে বরাদ্দকৃত চাল ৪০ কেজি করে বিতরণের কথা থাকলেও ঔ ইউনিয়নে দেয়া হয়েছে ১৫/২০ কেজি করে। এ ঘটনা আমি বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীকে জানাই।

এছাড়া রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ থেকে চাল অন্য স্থানে সরিয়ে নেয়ার সময় আমি ছবি তুলি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের ছোট ছেলে মঙ্গলবার সকালে আমাকে ফোন করে জরুরি কথা বলার জন্য রাজমনি সিনেমা হলের সামনে আসতে বলে। আমি গেলেই সে আমার জামার কলার ধরে পেটানো করে। আমি নাকি তার মোবাইল ফোন চুরি ও ছিনতাই করার চেষ্টা করছি এটা বলে আরও মারধর করে। আমাকে মারধর করা অবস্থায় চোর বলে ফেসবেুক সে লাইভ করে। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। পরে আমার পরিবারের সদস্যদের সহযোগিতায় ভোলা সদর হাসপাতলে আমাকে ভর্তি করা হয়।

বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, সংবাদকর্মী সাগর চৌধুরী মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানায় নাবিলকে প্রধান আসামি ও আরো ৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।