সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় করোনা আক্রান্ত সন্দেহে দুইজন আইসোলেশনে

ভোলা প্রতিনিধি  ভোলায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দু’জনকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তারা চিকিৎসাধীন।

বুধবার (০১ এপ্রিল) সকালে ওই দু’জনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটেউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এদের মধ্যে ১ জনকে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় ও অপর জনকে দিনগত রাতে হাসপাতালটিতে ভর্তি নেওয়া হয়।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, মঙ্গলবার ওই দু’জন জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা নিয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। প্রাথমিকভাবে তাদের দু’জনের উপসর্গ দেখে করোনায় আক্রান্ত সন্দেহে আইসোলেশনে পাঠানো হয়েছে।

এছাড়াও জেলার দৌলতখানে আরও ১ যুবককে আইসোলেশনে রাখা হলেও তার করোনা ধরা পড়েনি, তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে জেলায় হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে নতুন ৭ জনসহ ২৬৫ জনের। এছাড়াও নতুন দু’জনসহ এখনো হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৬৬ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে সদরে ৪৯ জন, দৌলতখানে ১২ জন, বোরহানউদ্দিনে ১৫ জন, লালমোহনে ২৪ জন, তজুমদ্দিনে ৪৩ জন ও মনপুরা উপজেলায় ১১ জন রয়েছেন।

অন্যদিকে হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে এমন প্রবাসীদের মধ্যে সদরে ৭৬ জন, দৌলতখানে ৩০ জন, বোরহানউদ্দিনে ৩২ জন, লালমোহনে ৩১ জন, চরফ্যাশনে ৩৭ জন, তজুমদ্দিনে ৩০ জন ও মনপুরা উপজেলায় ২০ জন।

ভোলা জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী আরো জানান, জেলায় এখন পর্যন্ত করোনা সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। জেলায় এখন পর্যন্ত কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৪২৯ জনকে। জেলার সব হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সর্বমোট ৪১১ পিপিই পেয়েছে। ওইসব পিপিই ব্যবহার করছে চিকিৎসক ও নার্সরা।

করোনা সংক্রমণরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলায় সাবান বিতরণ ও হ্যান্ড স্যানাটাইজার দিয়ে হাত ধোয়া কার্যক্রম করছে একদল সেচ্চাসেবী সংগঠন। অন্যদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।