সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চিলমারীতে নির্দেশনা অমান্য করে অষ্টমির স্নান

এজি লাভলু, কুড়িগ্রাম  করোনা ভাইরাস সতর্কতায় চিলমারীর সকল স্থানে জনসমাগম বন্ধে নানান পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন। কিন্তু সকল নির্দেশনা উপক্ষো করে বিচ্ছিন্নভাবে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব অষ্টমির স্নান সম্পন্ন হয়েছে। ১ এপ্রিল ভোর থেকে প্রশাসনের নিরাপত্তা বেষ্টনি ফাঁকি দিয়ে হিন্দু ধর্মালম্বীরা অষ্টমীর স্নান সম্পন্ন করেছে। ভোর থেকে পূন্যার্থীরা স্নান উৎসবে মেতে উঠেন। এবার ¯স্নান মেলায় বাহির থেকে লোকজন না আসলেও স্থানীয় প্রায় ২ হাজার পূন্যার্থী অংশগ্রহণ করেন। বছরের একটি মাত্র বিশেষ দিন পাপ মোচনের তাই সকল পূন্যার্থী ঝুঁকি নিয়ে ¯স্নান উৎসবে সমবেত হয়।

¯স্নান মেলায় আসা পূণ্যাথীদের সাথে কথা বলে জানা যায়, বছরের একটি মাত্র দিনে আমরা এখানে আসি পাপ মোচনের আশায় তাই কোন কিছু না ভেবে আমরা ¯স্নান করতে এসেছি।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আমাদের পুলিশ টহল সব স্থানে রয়েছে এর মধ্যে যারা এসেছিল তাদেরকে আমরা ফিরে যেতে বলেছি এছাড়াও বিচ্ছিন স্থানে যেখানে আমরা খবর পেয়েছি সাথে সাথেই সেখানে যাচ্ছি এবং সবাইকে ঘরে ফেরানোর জন্য অনুরোধ করছি।

উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ বলেন, স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করে সবাইকে সচেতন করে দিয়েছি। এ বিষয়ে নজরদারি বাড়াতে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জকে বলা হয়েছে।